ব্যানানা আম (Banana Mango) বর্তমান সময়ে বাংলাদেশের ছাদ-বাগানি এবং আমপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং আনকমন একটি জাত। নাম শুনেই বোঝা যায়, এই আমটির বিশেষত্ব হলো এটি দেখতে একদম কলার মতো! এর মূল উৎপত্তি মূলত থাইল্যান্ডে হলেও, আমাদের দেশের আবহাওয়াতে এর ফলন এখন অসাধারণ হচ্ছে।
✔শুধু স্বাদেই নয়, গুণেও ব্যানানা আম ভরপুর:
✔ভিটিমিন-এ (Vitamin-A) এবং সি (C): এই আম চোখের দৃষ্টিশক্তি প্রখর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়াতে দারুণ কাজ করে।
✔পটাশিয়াম ও ফাইবার: এতে পর্যাপ্ত পটাশিয়াম রয়েছে যা হার্ট সুস্থ রাখে এবং আঁশহীন হলেও এর প্রাকৃতিক ফাইবার হজমে সহায়তা করে।
✔ত্বক উজ্জ্বল করে: ব্যানানা আমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সতেজ রাখতে এবং ত্বকের বয়সের ছাপ কমাতে দারুণ উপকারী।