🌿 ছাদ-বাগানিদের জন্য বারোমাসি আমড়ার সুবিধা:
খুব সহজ পরিচর্যা: আমড়া গাছ খুব কষ্টসহিষ্ণু।
শুধু নিয়মিত পানি আর সামান্য জৈব সার দিলেই গাছ নিজে থেকে প্রচুর ফলন দেয়।
ছাদের সৌন্দর্য বৃদ্ধি: ছোট একটি গাছে যখন থোকায় থোকায় সবুজ আমড়া ঝুলে থাকে, তখন ছাদের সৌন্দর্য এমনিতেই বহুগুণ বেড়ে যায়।
নানান ব্যবহার: এই আমড়া কাঁচা লবণ-মরিচ দিয়ে খেতে যেমন দারুণ, তেমনি লোভনীয় আচার বানাতে কিংবা দুপুরের খাবারে টক-ডাল রান্নায় এর কোনো জুড়ি নেই!